আমাদের হোয়াটস্যাপ "সেই সময়" গ্রূপ জিন্দাবাদ। চটজলদি খাবার রেসিপি পাবার এর থেকে ভালো জায়গা আর নেই। গ্রূপে মার্ পাঠানো একটা রেসিপি লিখে রাখছি - বেসন দিয়ে ফুলকপির তরকারি যেটা খুব চটপট করে ফেলা যায় এবং আমি এযাবৎ অন্তত ৪ বার বানিয়ে ফেলেছি। রুটি দিয়ে দারুন খেতে।
উপকরণ :
১. ছোট ছোট করে কাটা ফুলকপি
২. ছোট ছোট করে কাটা আলু
৩. নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো
৪. সাদা বা সর্ষের তেল (আমি সর্ষের তেল দিয়েছিলাম)
৫.এক বা দেড় চা চামচ বেসন
৬.কালো জীরে
৭. গ্রেট করা টমেটো
প্রণালী:
কাটা আলু আর ফুলকপি তে বেসন, নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম হলে কালো জীরে ফোড়ন দিয়ে মশলা মাখানো আলু আর ফুলকপি ছেড়ে দিতে হবে। ওই পাত্রটা ধুয়ে সামান্য জল কড়াইতে দিতে হবে। ঢাকা দিতে রাখতে হবে সেদ্ধ হয় পর্যন্ত। একটু পর আলু ফুলকপির পরিমাণ অনুযায়ী গ্রেটেড টমেটো দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দুর্দান্ত ছোট জলদি তরকারি।

No comments:
Post a Comment