মাস খানেক আগে একদিন হঠাৎ ইন্টারনেটে ক্রচেটের একটা পেঁচা দেখে খুব শখ হল ওটা আমার চাই। ক্রচেটের কাজ পারিনা। ভিকির ডেস্কে গেলাম যদি শিখিয়ে দেয়। আবদার করলাম - আবদার হল দাবি! সানন্দে আমার দাবি মেনে নিলো ভিকি।
আজ সোমবার অফিস পৌঁছে ডেস্কে একটা কাটবোর্ড এর সীল করা বাক্স আর তারপর আমার নাম লেখা আর লাভ সাইন আঁকা। বুঝতে অসুবিধে হোলোনা যে এটা ভিকির কাজ। এক মিনিটও সময় নষ্ট না করে বাক্স খুলে বের করলাম ওলিভার কে। অলিভার কে? অলিভার সেই ক্রোচেটের পেঁচা।
দাবির আগে আবদার ,
আবদার থেকে অলিভার !

No comments:
Post a Comment