আজ ধনঞ্জয়ের ফরাসি রান্না কিশ খাওয়ানোর খুব ইচ্ছে হয়েছিল। তবে আমি ধনঞ্জয়কে আগেই বলে দিয়েছিলাম যে চিজ আমি খাবোনা। চিজ ছাড়া যে বেশ ভালো কিশ হয় তা প্রমাণিত হয়ে গেলো প্রথম কামড়ে। প্রণালীটা লিখে নিলাম পাছে ধনঞ্জয় রেসিপি না দিয়েই পালিয়ে যায় গল্প হলেও সত্যির মত!
উপকরণ :
১. আলু - সরু সরু গোল গোল/ চাকা চাকা করে কাটা
২. অলিভ অয়েল - ৩-৪ চা চামচ
৩. ডিম্ - ৪
৪. সুইট পেপার - নানান রকম রঙের
৫. পেঁয়াজ - লম্বা সরু করে কাটা
৬. পালং শাখ কুচি কুচি করে কাটা
৭. নুন - আন্দাজমত
৮. মরিচ গুঁড়ো
৯. রসুন গুঁড়ো পাউডার
১০. দুধ
১০. দুধ
প্রণালী :
চাকা করে কাটা আলুর মধ্যে নুন মরিচ অলিভ অয়েল মাখিয়ে নিতে হবে। কনভেনশনাল ওভেন সেফ পাত্রের ধার ধরে আলু গুলো সারি সারি সাজিয়ে নিতে হবে মনে যেন সেটা বেক করলে একটা আলুর থালা হয়ে যায়। ৪০০ ডিগ্রি ফেরেনহেইট তাপমাত্রায়
আলু সমেত এই পাত্র টিকে ১৫ -২০ মিন বেক করতে হবে। একটা পাত্রে ৪ তে ডিম্ ফেটিয়ে তার মধ্যে অলিভ অয়েল , পেঁয়াজ, পেপার , পালং শাক , নুন, মরিচ,রসুন গুঁড়ো ও দুধ সব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওভেন থেকে বেক হওয়া আলুর থালা বের করে তার মধ্যে এই মিশ্রণ ঢেলে দিতে হবে। আরো ৩০ মিন বেক করতে হবে ৩৫০ ডিগ্রী ফেরেনহেইট এ। কিশ তৈরী।
মজার ব্যাপার হল এর আগে বহুবার এদেশে রেস্তোরাঁয় অনেকবার কিশ খেয়েছি তবে বাড়ির কিশের স্বাদই আলাদা! আগেই বলেছি এতে চিজ দেওয়া হয়নি,খেতে সুস্বাদু হলেও সমস্যা একটাই ছিল - বেকিং ট্রে থেকে বের করার সময় আলুর থালা সহজে ট্রে থেকে উঠে আসছিলো না। যাদের চিজ খেলে আয়নার সামনে দাঁড়িয়ে গিল্ট ফিলিং হবেনা তারা অবশ্যই চিজ অ্যাড করো।


No comments:
Post a Comment