গতবছরের শেষের দিকে এই ছবিটা আঁকা শুরু করেছিলাম। সদ্য দেশ থেকে পুজোর ছুটি কাটিয়ে তখন ফিরেছি। খুব বেশি পান্ডেলে ঘোরা আমার পোষায় না আজকাল। যেটুকু ঘুরলাম তাতে বুঝলাম ৫ বছর ধরে আমেরিকায় থেকে দেশের সাজ পোশাকের থেকে অনেকটাই দুরে সরে গেছি। কোলকাতার হাল ফ্যাশন এর সাথে কোনো যোগাযোগ নেই। সেটা বললে অবশ্য অর্ধসত্য বলা হয় কারণ মা আর RJ র দৌলতে অনেকরকম ফ্যাশনের খবরই পাই। সাথে ছবিও।
আঁকতে বসে মা দূর্গা ছাড়া আর কাউকে মনে পড়ল না। মুখখানা কেমন যেন বিষন্ন মায়ের। চেষ্টা করেও হাসি ফোটাতে পারলাম না ! পোশাক খানাও সাবেকি আর গয়না গাটিও বনেদী স্টাইলের। ছবিখানা এঁকে যত্ন করে রেখে দিয়েছিলাম । এটা গতবছরের কথা।

এবার বছর ঘুরল। এবছরের গোড়া থেকেই ভালো শুরু হয়নি আমার। আম্মা চলে যাবার সাথে সাথে সব কিছু গোলমাল হয়ে গেল। দেশ থেকে ফিরে এসে ছবিটা হঠাৎই বেরোলো দেরাজ থেকে। দেখে মনে হলো এবার শেষ করে ফেলা যাক এই ছবিটা। তবে এবার রঙের পালা। বেছে নিলাম women's day র দিন টা মাইলস্টোন হিসেবে, অর্থাৎ তার আগে এই ছবি খানি শেষ করতে হবে।
শুভজিৎ জার্মানি রওনা হবার পরই বসে পরলাম ছবি নিয়ে। শনি ও রবি এই দুদিন সময়ের কোনো জ্ঞান ছিলনা। একমনে ছবি রং করে গেছি। সঙ্গ দিয়েছে আত্মীয় সজনের ফোন, whatsapp, দেয়াল ঘড়ির টিক টিক,রেফ্রিজারাটারের কম্প্রেস্সর এর চালু ও বন্ধ হবার শব্দ, হিটারের চালু ও বন্ধ হবার শব্দ আর সত্যজিৎ রায়ের "চারুলতা" এবং তরুণ মজুমদারে "দাদার কীর্তি" ও"ভালবাসা ভালবাসা"।এর মধ্যেই কখন মা তৈরী হয়ে গেল women's day র জন্য !

শেষ হতে আয়নার সামনে ধরে দেখলাম বহু চেনা মুখের প্রতিবিম্ব এই ছবিটায়ে ,তাদের মধ্যে অনেকে আছেন অনেকে আর নেই।

No comments:
Post a Comment