আজ রাতে পটল গোবিন্দ বানালাম অনেকগুলো কারণে । কারণগুলো লিস্ট করছি :
১. আজ জন্মাষ্টমী।
২. আজ আমার জীবনে একটা নতুন ঘটনা ঘটল - আমার প্রথম আর্ট এক্সিবিশন তাই খুব আনন্দে আছি।
৩. জেডি আজ আগের থেকে বেটার , শু সন্ধ্যেবেলা ওকে দেখে এসেছে।
৪. গতকাল শু স্যামন সর্ষে খাইয়েছে তাই আজ আমার নতুন কিছু করে খাওয়ানোর পালা ।
৫. আজ নাকি নিরামিষ খেতে হয় !
৬. মামমাম উয়া গতবছর এই সময় আমেরিকায় , আমার জন্মদিন উপলক্ষে পায়েস করবে বলে মামমাম কালাজিরি রাইস যেটা এখানকার গোবিন্দভোগ চাল সেটা কিনে দিয়েছিলো। আধ প্যাকেট আমার কাছে এখনো রাখা আছে যত্ন করে।
৭. অনেকদিন পর ইন্ডিয়ান স্টোরে ভালো পটল এসেছে।
৮. অফিসের ল্যাপটপ ক্র্যাশ করেছে তাই হাতে অনেক সময় !
আমাদের বাড়িতে খুব মুড়িঘন্ট রান্না হয়। আমি আগেও খেতাম না , এখনো খাইনা না মাছের গন্ধ ভালো লাগে না তাই , সেই জন্য আমার জন্য স্পেশাল নিরামিষ মুড়িঘন্ট হয় বাড়িতে। পটল গোবিন্দ একপ্রকার নিরামিষ মুড়িঘন্ট।
![]() |
| পটল গোবিন্দ !! |
উপকরণ :
১. পটল
২. আলু
৩. গোবিন্দ ভোগ চাল (আমার ক্ষেত্রে কালাজিরি )
৪. আদা বাটা
৫. হলুদ
৬. কিশমিশ
৭. নুন, চিনি
৮. জিরে ,গোটা গরম মশলা , তেজ পাতা
৯. গরম মশলা গুঁড়ো
১০. ঘি।
১১. সাদা তেল
১২. লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা
প্রণালী :
পটল আলু ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে হলুদ নুন মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে । তুলে নিয়ে ওই তেলেই ঘি দিয়ে গরম মশলা তেজ পাতা জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল ভেজে তার মধ্যে আদা বাটা গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিশমিশ দিয়ে ভালো করে ভেজে যতক্ষণ না তেল আলাদা হয়ে যায় ভাজতে হবে। এরপর ৩০ মিনিট ভিজিয়ে রাখা চাল মিশিয়ে হালকা ভাজতে হবে। সামান্য গরম জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আলু পটল চাল সেদ্ধ হলে নুন মিষ্টি দিয়ে অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।
রুটি বা ভাতের সাথে জমবে ভালো। আমরা খেলাম রুটি দিয়ে।
শুভ জন্মাষ্টমী !
আমার আর্ট এক্সিবিশন এ আজ ইনি সাথে ছিলেন।









No comments:
Post a Comment