আজ অফিস থেকে বাড়ি চলে এলাম দুপুর দুপুর। কারণ একধিক :
১. শুক্রবার দুপুর তাই অফিস ফাঁকা
২. সারা সপ্তাহের ক্লান্তি
৩. জেডি
'শু' এই মুহূর্তে Schenectady র Ellis Hospital এ। আমিও যাবো ভেবে গেলাম না। সাহস হলনা। জেডি হয়তো চলে যাচ্ছে তাই সাহস হলনা। গত দশদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছে জেডি ।আপাতত জন্মের পাল্লা হালকা আর মৃত্যুর পাল্লা ভারী। কাল অনেক রাত পর্যন্ত ভেবেছি 'ন' র জায়গায় আমি থাকলে আমি কি করতাম। ICU র মেয়াদ আসতে আসতে শেষের দিকে এগোচ্ছে তাই ন কে এবার হয়তো ডিসিশন নিতে হবে ও জেডির্ চিরমুক্তির ব্যবস্থ্যা করবে কিনা। এদেশে ডাক্তাররা খুব কঠিন , কঠোর , সব থেকে কাছের মানুষকে নিজে হাতে ventilation এর নল খুলে মুক্তি দিতে বলে। শেষ ভরসা ছিল 'অ' দার Neurosurgeon বন্ধু। গত রাতে তারাও হাত তুলে দিয়ে ন কে জানিয়ে দিয়েছে জেডি আর হয়তো কোনোদিন জেগে উঠবে না। তাই কাল থেকে একটা পাথর মাথার ওপর চেপে রয়েছে , মাথায় না বুকের ওপর ঠিক বুঝতে পারছিনা।
সোফায় বসে বসে আপাতত বাগানের দিকে চোখ রাখলাম। আমাদের এবার অনেক গ্লাডিওলাস ফুটেছে। এখনো পর্যন্ত চারটে। আরো হবে। নিস্তব্ধ দুপুরে বাইরের হাওয়ায় দোল খাচ্ছে সব কটা ফুল। হিংসা হচ্ছে ওদের আনন্দ দেখে। ভারী দোটানা আজকের দুপুরটায় - একদিকে গ্লাডিওলাসের আনন্দ দেখে আপনমনে হাসছি আরেকদিকে পাথরটা ঠেলে সরাতে চেষ্টা করছি কিন্তু পারছিনা। অজান্তেই চোখটা ভিজে গেছে কখন টের পাইনি।পাথর ঠেলে সরাতে পারবো জানি , তবে হয়তো একটু সময় লাগবে। ওপরের এপার্টমেন্টের আওয়াজে সম্ভিত ফিরে পেলাম। তারপর লালন ফকিরের এর একটা গান ও শুনলাম যার কথাগুলো এইরকম :
Khepa tui na jene tor
Apon khobor jabi kothay
Apon ghor na jene baire khuje
ghor na jene baire khuje
Porbi dhaday...
Khepa jabi kothay
Khepa tui na jene tor
Apon khobor jabi kothay
Aapnare aapni na chinile
Ghurbi koto ei bhubone
Ore lalon bole onteem-kaale
lalon bole onteem-kaale
Nai re Upaay…
Khyapa jabi kothay
আমাদের সবার শুভকামনা জেডির এর সাথে ....











No comments:
Post a Comment