১৫-০৭-১৭ র দুপুরের ঘটনা।
আমেরিকার পূব দিক ঘ্যাঁসা উত্তর প্রান্তের মেইন রাজ্যের একেডিয়া ন্যাশানাল পার্কের থান্ডার হোলে জুটে গেল এক অসম্ভব আদুরে বন্ধু । এই থান্ডার হোল বিখ্যাত মেঘের গর্জনের মতো ঢেউ আছড়ে পড়ার জন্য। আটলান্টিক সমুদ্রের ধারে ক্যাডিলাক পাহাড়ে ঘেরা একেডিয়া ন্যাশানাল পার্ক। মেঘলা দুপুরে ঘুরতে ঘুরতে থান্ডার হোলে পৌঁছতে জুটলো এই আদুরে বন্ধু। দূরে সমুদ্রে ঢেউয়ের আনাগোনার সাথে সাথে আকাশে মেঘের দৌড়োদৌড়ি। তার মধ্যে ৫ মিনিটের বন্ধুত্ব অনেকদিন মনে থাকবে।





No comments:
Post a Comment