Wednesday, December 23, 2015

মাকে চিঠি...

এবছর এপ্রিল মাসে মা একদিন ফোনে বললেন "এই সময়" কাগজে লেখা পাঠাতে।যাদের লেখা সম্পাদকের ভালো লাগবে তাদের লেখা ছাপা হবে।লেখা ছাপা হয়ে বেড়োবার তারিখটা আগে খেয়াল করিনি।লেখার বিষয় বস্তু ছিল "মা কে চিঠি"- যে সব কথা মা কে বলব বলব করেও বলা হয়নি সেই কথা জানিয়ে মা কে চিঠি লেখ।মনে মনে ভাবলাম এযাবৎ কাটানো জীবনের সব থেকে প্রিয় যে সময়টা অর্থাৎ শৈশব সেই সময়কার কথা নিয়ে লিখলে কেমন হয়?

ছোটবেলায় ভারী হিংসুটে ছিলাম, এমনকি মা কেও হিংসা করতাম।কেউ সাজুগুজু করলেই আমার মাথা গরম থাকত! সেরকম একটা ঘটনা ভাবলাম সম্পাদককে জানাই, পছন্দ হলে ছাপবেন নাহলে ফেলে দেবেন।সমস্যা একটাই - লেখা সীমিত রাখতে হবে দেড়শ শব্দের মধ্যে।কি মুশকিল তাতে কি লেখা শেষ করা যায়? তাও কপাল ঠুকে পাঠালাম।পরের রবিবারোয়ারি তে দেখলাম লেখা ছাপা হয়ে  বেরিয়েছে। প্রথম আমাকে জানান আমার কাকিমা ফেসবুকে মেসেজ করে। ক্যালেন্ডার এ চোখ রাখতে দেখলাম আরে আজ তো বিশ্ব মাতৃ দিবস - বাহ কি আনন্দ..বেশ ভালো দিনেই আমার লেখা ছেপেছে দেখছি!কাগজে যে লেখাটা বেরিয়েছে সেইটা এই লিঙ্কে পড়তে পারেন http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17516&boxid=4435109 অথবা 

http://www.epaper.eisamay.com/epapermain.aspx?queryed=9&eddate=05/10/2015

শব্দের সীমাবদ্ধতার জন্য অনেক কথা বাদ রাখতে হযেছিল সেগুলো না হয়ে আরেকদিন গপ্প করা যাবে। এই সময় খবরের কাগজের ছবি তুলে আমার বোন ফেইসবুকে  পোস্ট করেছিল। সেই ছবিটা এখানে শেয়ার করলাম। 



No comments:

Post a Comment